চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামে টোকনের নামে হত্যাসহ একাধিক মামলার আসামি টোকন (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে খুন করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে। নিহত টোকন দামুড়হুদা উপজেলার কলাবাড়ি খালপাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, টোকন মেহেরপুরের দরবেশপুর গ্রামে বসবাস করতেন। সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে।
আলমডাঙ্গা থানার (ওসি) মুনির উদ্দিন মোল্লা জানান, খবর পেয়ে বটিয়াপাড়ার বটগাছের নীচ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। টোকনের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





