“গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” কেন্দ্র ঘোষিত কর্মসূচি “বৃক্ষরোপণ অভিযান’ ১৬ উপলক্ষ্যে নগরীতে গাছের চারা বিতরণ ও রোপণ করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।
নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী শিবিরের সভাপতি মু. তারিকুর রহমান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরীর সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ আনসারি।
এ সময় উপস্থিত ছিলেন, মুজাহিদুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন, মোশাররফ আনসারী, সোয়াইব, সাঈদী হাসান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকাররম বিল্লাহ আনসারি বলেন, বর্তমানে গাছ নিধনের ফলে বাতাসে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে প্রাণীকুলের জন্য বিশুদ্ধ অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। আর এভাবে বৃক্ষ নিধন চলতে থাকলে এক সময় এই সুন্দর পৃথিবীতে মানুষের বসবাস অনুপোযোগী হয়ে উঠবে। আর এ কারনেই বেশি বেশি গাছের চারা রোপণ করতে হবে যাতে করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়।
তিনি আরো বলেন, বৃক্ষরোপণ করা সাদকা’র কাজ। এ কাজ বেশি বেশি করলে আল্লাহর কাছ থেকেও বেশি বেশি সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর এ জন্য শিবিরের প্রত্যেকটি জনশক্তি ব্যক্তিগতভাবে সামাজিক বনায়ন সৃষ্টি করতে সর্ব স্তরের মানুষকে উদ্ধুদ্ধ করবে।
এফএফ





