সাভারে যাত্রীবাহী একটি বাসের চাপায় সাদ্দাম নামে (২৪) এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গেন্ডা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস সাদ্দামকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদ্দাম পরিবহন শ্রমিক ছিলেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার আহম্মদপুর গ্রামের শাহা-আলম খানের ছেলে।
এইচ ই





