মাগুরার দুটি পেট্রোল পাম্প থেকে টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে শহরের ফাতেমা ও এশিয়া ফিলিং স্টেশন এ ঘটনা ঘটে।

পরে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে থেকে দেখা যায়, দুই জন লোক সম্ভবত বিদেশি তেল কেনার ছলে পাম্পে আসে। এদের একজন মবিল কেনার জন্য ক্যাশ রুমে প্রবেশ করে। এক পর্যায়ে মবিলের টাকা দেওয়ার ছলে ক্যাশিয়ারের চোখ ফাঁকি দিয়ে কৌশলে ক্যাশ থেকে ৯০ হাজার ৬০০ টাকা চুরি করে।

অন্য জন পাম্পের কর্মচারীদের কৌশলে অন্যমনস্ক করে। চুরি শেষে তারা দ্রুত দুই জনই পাম্পের বাইরে মূল সড়কে রাখা প্রাইভেট কারে করে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, ফুটেজে দেখতে পাওয়া ওই দুইজনের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

ওএফ