বাগেরহাটের চিতলমারীতে অগ্নিদগ্ধ হয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে চিতলমারী উপজেলা বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ শিশু দুটির মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলো উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের কৃষক খোকন শেখের ছেলে হাবিল শেখ (৭) ও মেয়ে চাঁদনী (২)।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, বিকালে দুই সন্তানকে ঘুমিয়ে রেখে ঘর তালাবন্ধ করে মা আফরোজা বেগম পাশের বাড়িতে যান।

এ সময় রান্নাঘরের চুলার আগুন থেকে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে বসত ঘরে আগুন লেগে যায়। এ সময় ঘরে থাকা অবস্থায় শিশু দুটি দগ্ধ হয়ে মারা যায়। প্রতিবেশিরা টের পেয়ে ছুটে এসে আগুন নেভায়।

এএইচ