মাদকসেবনের দায়ে নড়াইলের লোহাগড়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের সোহেল রানাকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা এ দণ্ডাদেশ দেন। সোহেল তেতুলিয়া গ্রামের হেদায়েত মোল্যার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোহেল সোমবার সকালে লোহাগড়ার জয়পুরমোড়ে মাদক সেবন করছিল। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। পরে তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।
এমআইএস





