জয়পুরহাটে জে,এসসি পরীক্ষায় স্কালারশিপ ও জেলায় প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট সরকারী রামদে বাজলা স্কুলে ছাত্র রিশাত বিন হাসানকে তাৎক্ষনিক ফুলের শুভেচ্ছা ও সংর্বদনা দিয়েছেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম জয়পুরহাট শাখা।
জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ বলেন, গত বছর ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে স্কলারশিপ বেশি পেয়েছে। তবে এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আর.বি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে রিশাত বিন হাসান,পিতা.শাহাদাত হাসান,প্রফেসর পাড়া, জয়পুরহাট।
এই সংবাদ পেয়ে তৎক্ষনিক কিশোরকন্ঠ পাঠক ফোরাম ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের জেলা সদস্য সচিব মোফাজ্জল হোসেন, পরিচালক এম,ডি মামুন, সহকারী পরিচালক গোলাপ হোসেন,মাহমুদুল হাসান প্রমুখ।
এসএইচ





