নড়াইলে ইয়ং টাইগার ক্রিকেট অনুর্ধ-১৪‘র উদ্ধোধন করা হয়েছে।

গতকাল সোমবার ২৬ডিসেম্বর সকাল ৯টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অথিতি হিসাবে উপস্থিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন আয়ুব খান বুলু, হাসানুজ্জামান হাসান, আব্দুর রশীদ মন্নু, সৈয়দ তরিকুর ইসলাম শান্ত, শামীম আকবর খান প্রমুখ। ইয়ং টাইগার ক্রিকেট অনুর্ধ-১৪এর উদ্ধোধনী দিনে সকালে টচে জয়লাভ করে খুলনা জেলা ৫০ ওভারে ২২৫রান করে জবাবে মাগুরা জেলা ৩৪ওভারে সব উইকেট হারিয়ে ১০৫ রান করে।

উজ্জ্বল রায়/এআই