চৈত্র সংক্রান্তির সন্ধ্যা ঘনিয়ে আসার মতো করেই বিদায় বিদায় নিলো ১৪২০। ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন বছর ১৪২১।           আজ বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তির আয়োজন করেছে সুরের ধারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরু হয়েছে  সন্ধ্যা ৬টায়। কাল ভোর সাড়ে পাঁচটায় একই স্থানে হবে সহস্র কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। এই দুটি আয়োজনই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
ঋষিজের আয়োজনে বর্ষবরণ উৎসব হবে ভাসানী সড়কে (শিশুপার্কের সামনে) নারকেলবীথি চত্বরে। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর ৬টায়। আয়োজন করেছে ধানমন্ডি ক্লাব লিমিটেড। সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি।
কাল সকাল পৌনে সাতটায় ধানমন্ডি ২/এ নম্বর সড়কে রাইফেলস স্কয়ারের বিপরীতে লেকের ধারে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মীনাবাজার। এই আয়োজন সরাসরি দেখাবে একুশে টিভি।
বারিধারার লেকসাইড রাজউক পার্কে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছে বারিধারা সোসাইটি। অনুষ্ঠান শুরু হবে সকাল ৮টায়। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]