রাজধানীর ট্যানারি মোড়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ট্যানারি মোড়ে ভুলুয়া নামের একটি চামড়া কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি উইনিট ঘটনাস্থলে এসে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





