দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১ হাজার ৬১১ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাসটি।

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৯৫ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জনে পৌঁছেছে।

শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৮৯০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৪ শতাংশ। সূত্র : ইউএনবি।

এবিএস