সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে বনবিভাগ।

বুধবার পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, তিন দফায় সুন্দরবনে আগুনের ঘটনায় সুলতান মাহমুদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, স্টেশন কর্মকর্তার অবহেলার কারণে ১৪ দিনের মধ্যে তিনবার আগুন লেগেছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে সুলতান মাহমুদ জানিয়েছেন, মঙ্গলবার রাত পর্যন্ত বরখাস্তের চিঠি তিনি হাতে পাননি।

গত ১৩, ১৮ ও ২৭ এপ্রিল তিন দফা সুন্দরবনের ধানসাগর স্টেশনের বিভিন্ন এলাকায় আগুন লাগে। পর পর আগুন লাগার ঘটনায় সুন্দরবনের পূর্ব অংশে চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে বনবিভাগ।

এআই