রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় কনফিডেন্স কোচিং সেন্টারের মালিক লায়ন মো. গিয়াস উদ্দিনের (৪৮) রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার পর বুধবার সকাল ১১টার দিকে পূর্ব রাজাবাজার এলাকার ১/১ বাসা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরে বাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘সকাল ১১টার দিকে আমরা জানতে পারি গিয়াস উদ্দিনকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেছে তার স্বজনরা। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, পূর্ব শত্রুতা বা ব্যবসায়িক কারণে তাকে খুন করা হতে পারে। এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরে আপনাদের সব জানানো হবে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]