গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় কমিউটার ট্রেনের ইঞ্জিন থেকে বগি চ্যুত হওয়ায় ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ে কমপক্ষে ট্রেনের ১০ যাত্রী আহত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লোহাগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের সঙ্গে পেছনের বগির সংযোগকারী হুক (বাফার স্প্রিং) ভেঙে গিয়ে বগিটি লাইনচ্যুত হয়ে যায়।

এতে সকাল ১০টা থেকে ঢাকার সঙ্গে জামালপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন কমপক্ষে ট্রেনের ১০ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এআই