নোয়াখালীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হিল্লোল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে শিল্পী ও শুভাকাঙ্খীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদী শহরের বিআরডিবি মিলনায়তনে শিল্পী গোষ্ঠীর পরিচালক আনোয়ার হোসেনের পরিচালনায় এবং শিল্পী গোষ্ঠীর মিডিয়া সম্পাদক নাসিরে পারভেজ এর ব্যবস্থাপনায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান মোঃ মায়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মায়াজ বলেন, শুদ্ধ সংস্কৃতি আত্মশুদ্ধি অর্জনের সহায়ক হিসাবে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে হিল্লোল শিল্পী গোষ্ঠী কাজ করে যাচ্ছে। আজ আমাদের চারপাশে যেভাবে অপসংস্কৃতির আগ্রাসন চেপে বসেছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য সুস্থ সংস্কৃতির বিকল্প নেই।

তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতি লালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হিল্লোল শিল্পী গোষ্ঠী। শুদ্ধ সংস্কৃতি চর্চা ও অপসংস্কৃতি প্রতিরোধে রমজানের শিক্ষাকে অন্যতম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে শিল্পি গোষ্ঠীর পরিচালক বলেন, সুস্থ সংস্কৃতি হচ্ছে একটি দেশের মূল হাতিয়ার। আজকে আমাদের দেশ অপসংস্কৃতির কালো চাদরে ঢাকা। এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য শুদ্ধ সংস্কৃতির বিকল্প নেই। শুদ্ধ সংস্কৃতির মাধ্যমে সুন্দর ও আদর্শিক দেশ গড়া সম্ভব। তাই সবাইকে শুদ্ধ সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা শিক্ষাবিদ প্রভাষক মোঃ আবদুল মালেক, উপদেষ্টা আবদুল্লাহ আল রাকিব, শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এটি এম আবদুস সবুর, মোঃ নাসির উদ্দিন ও সাবেক সহকারী পরিচালক ওসমান গণি।

এআর/কেবি