গাজীপুরের টঙ্গীতে পোস্টার লাগানোর সময় তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
এরশাদনগর পাঁচ নম্বর ব্লক এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শিবির কর্মী ওমর ফারুক, শাহিন হোসেন ও আব্দুল খালেক।
টঙ্গী থানার অফিসার ইন চার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আটকদের আদালতে পাঠানো হয়েছে।
কেএইচ





