ঝালকাঠির দৈনিক দূরযাত্রা সম্পাদক এবং সমকাল ও চ্যানেল ২৪ প্রতিনিধি জিয়াউল হাসান পলাশের বাসা থেকে একটি বিষধর একটি সাপ আটক করা হয়েছে। পরিবারের সদস্যরা সাপটির অবস্থান দেখে সর্পরাজ নূরুল ইসলামকে খবর দিলে সে এসে সম্পাদকের ঘর সংলগ্ন পরিত্যাক্ত পাকের ঘরের মেঝের মাটির নীচ থেকে সাপটি উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা জানায়, পাকের ঘরের পাশে গত ৩/৪ দিন ধরে সাপটি ফানা তুলে রোদ পোহাত থাকলে বিষয়টি তাদের চোখে পড়ে এবং তারা সোমবার সকালে ঝালকাঠির সংবাদকর্মীদের পরিচিত সর্পরাজ নূরুল ইসলাম কে খবর দেন।
এ ব্যাপারে সাপুড়ে নূরুল ইসলাম জানায়, এ ধরনের সাপ কারো ঘরে বা ঘরের পাশে থাকলে বা অবস্থান নিলে সেই বাসা বা ঘরের মানুষের জন্য যে কোন ধরনের বিপদ ডেকে আনতে পারে।
এছাড়া এধরনের একটি সাপের ছোবলে যে পরিমান বিষ ত্যাগ করে তাতে যে কোন বয়স্ক ও শিশুর সাথে সাথেই মৃত্যু হতে পারে। তবে যদি কেউ আমাকে খবর দেয় আমি চেষ্টা করি তাকে সহযোগীতা করার জন্য।
ইআর





