নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার আনন্দবাজার এলাকার আব্দুল মোতালেবের ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নেত্রকোনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। তাদের বিরুদ্ধে নিজ নিজ জেলায় জঙ্গি তৎপরতার দায়ে একাধিক মামলা রয়েছে।
এমএনজে





