লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভুতি গ্রামে পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আশিকুর রহমান আশিক (২)।
বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশিক ওই গ্রামের ফিরোজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে আশিক বাড়ির পাশের পুকুর পাড়ে বসে খেলছিল। হঠাৎ সবার অগোচরে সে পুকুরে পড়ে তলিয়ে যায়। এদিকে, বেশ কিছুক্ষণ আশিককে না পেয়ে তার স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। ঘণ্টাখানেক পর পুকুরের পানিতে তার ভাসমান মৃতদেহ পাওয়া যায়।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ছকিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা,৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





