মাগুরার শ্রীপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে লিউজা- উল- জান্নাহ অতি সম্প্রতি যোগদান করেছেন।

তিনি ইতিপূর্বে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

লিউজা-উল-জান্নাহ’র পৈএিক বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর সদর উপজেলায়। তিনি কোটচাঁদপুর সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং কোটচাঁদপুর এস এইচ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন।

এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর তিনি ২৯তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগদানের মধ্য দিয়ে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন শুরু করেন।

লিউজা উল জান্নাহ’র স্বামী সামিউল করিম পেশায় একজন ব্যাংকার। পারিবারিক জীবনে লামিসা করিম নামে তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। সে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস স্কুল এন্ড কলেজের ৯ম শ্রণির ছাত্রী।

নবাগত শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল- জান্নাহ শ্রীপুরবাসীর উদ্দেশ্যে বলেন, সম্প্রতি ঐতিহ্যবাহী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, ব্যবসা- বাণিজ্য সম্প্রসারণ ও আইনশৃঙ্খলাসহ যাবতীয় উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে অত্র উপজেলাকে এলাকাবাসীর আকাংখা অনুযায়ী গড়ে তুলতে চাই। উন্নয়নের ধারাবাহিকতায় জঙ্গিবাদ, মাদকসেবন, বাল্যবিবাহ ও অন্যান্য অপশক্তি নিরসনে জনপ্রতিনিধিসহ এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছি।

সাইফুল্লাহ/এমবি