লালমনিরহাটের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
আজ (১৩ নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল জলিল মিয়া (৫০), গোলাম রব্বানি (৪৫) ও সহিদার রহমান (৫০)।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে আছি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে আব্দুল খালেক লোকজন নিয়ে জমি দখল করতে গেলে আব্দুল জলিল মিয়া লোকজন নিয়ে তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল মিয়াসহ দুইজন ও পরে আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই একজনের মৃত্যু হয়।
এমবি





