রাজধানীর মুগদায় আগুন পোহানোর সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মাহিন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুগদার মান্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিনের বাড়ি যাত্রাবাড়ি এলাকা।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, সন্ধ্যায় মান্ডা ল্যাটকার গলি বালুর মাঠ এলাকায় মাহিনসহ চারজন আগুন পোহাচ্ছিলেন।
এ সময় ১০-১২ যুবক তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তিনজনকে ছুরিকাঘাত করে।
তাদের উদ্ধার করে মুগদা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাহিনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এএইচ





