ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছে।
এতে বিমানের সিডিউল বিপর্যয়ে পড়ার শঙ্কায় অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউলের পরিবর্তন আনা হয়েছে।
গতকালও একই কারণে বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়।
এএস





