সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশনের তেতুলিয়া নদীতে ইলিশ শিকার করায় সোমবার দুপুরে ৬ জেলেকে পনের দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ইউছুফ মাঝি, নুর মোহাম্মদ, গাজী মাঝি, শাহজাহান ও আবুল কালাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তেতুলিয়া নদীর বকসী ও ঘোষের হাট এলাকা থেকে মাছ ধরার সময় ওই জেলেদের আটক করা হয়।
উল্লেখ্য, মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে মার্চ-এপ্রিল দুই মাস পর্যন্ত ইলিশের অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে ইলিশের প্রজননকাল ও বেড়ে ওঠা বলে এই দুই মাস নদীতে সকল প্রকার জাল ফেলা নিষিদ্ধ রয়েছে।
কেএইচ





