মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় নাজিমউদ্দিন দেওয়ান নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী নিলা বেগম তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিমউদ্দিন দেওয়ানের লাশ উদ্ধার এবং হত্যায় জড়িত সন্দেহে স্ত্রী নিলা বেগম ও শাশুড়ি শাহানুর বেগমকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শাহনুর বেগমকে ছেড়ে দেওয়া হয়।
মৃতের ভাই জাহাঙ্গীর হোসেন জানান, পরকীয়া সর্ম্পক নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী নাজিমউদ্দিন দেওয়ানের সঙ্গে স্ত্রী নিলা বেগমের কলহ চলছিল। এ নিয়ে শনিবার রাত ১০টার দিকে আবারও স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।
রাতে নাজিমউদ্দিন ঘুমিয়ে পড়লে মধ্যরাতে স্ত্রী নিলা স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তার বাবা ছেলে নাজিমউদ্দিনের লাশ দেখতে পেয়ে পরিবারের অপর সদস্যদের জানায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
কেএইচ





