ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরে এবার কর্মস্থলে ছুটে চলেছে দিনাজপুরের কর্মজীবি মানুষ। পৃয়জনের সাথে ঈদ করতে এসে মন যেতে না চাইলেও জীবিকার টানে ছুটতে হচ্ছে যার যার কর্মস্থলে।
এর মধ্যে বেশির ভাগ যাত্রাই রয়েছে রাজধানী অভিমুখে। এছাড়াও বন্দরনগরী চট্রগ্রাম, সিলেট, মৌলভিবাজার সহ বিভিন্ন জেলা অভিমুখে যাত্রা শুরু করেছে বহু সংখ্যক মানুষ।
এর মধ্যেই পোহাতে হচ্ছে নানান ভোগান্তি, দেখা দিয়েছে টিকেটের সংকট। আসতে যতটা বিপাকে পড়তে হয়েছে, যাওয়ার সময়ের ভোগান্তি তারচেয়ে কোন অংশে কম নয়।
রেল স্টেসনে অসংখ্য মানুষ টিকেট কাটার জন্যে এসে অনেকেই টিকেট না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। টিকেট মিলছেনা বাস টার্মিনাল গুলোতেও। কেউবা পরিবর্তন করছে যত্রার তারিখ। কিছুকিছু এলাকায় টিকেট পাওয়াগেলেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকরা রুবেল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মী জানান, বহু কষ্টে একখান টিকিট সংগ্রহ করলাম।
এমনিতে রেগুলার পাঁচ-ছয়শত টাকা দিয়ে যাতায়াত করতাম এখন ৯০০ টাকা দিয়ে টিকেট করতে হলো, কি করবেন যেতেই হবে। রেল স্টেসনের আরেক যাত্রী জানালেন, অনেকক্ষণ ধরে লাইনে দাড়িয়ে একটা টিকেট পেলাম কিন্তু ছিট পেলামনা।
এদিকে সঠিকসময়ে ঢাকায় না পৌছালে বাচ্চাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাবে মনে করে অনেকেই আবার ভাড়া করে চলেছেন মাইক্রোবাস। জনগণের এধরনের ভোগান্তি কমাতে সরকারকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনসাধারণ।
এসএইচ





