রাজধানীর বংশাল থানার সূরিটোলা এলাকায় উর্মি আকতার (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার কিছু আগে নিজ বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম আজগর আলী ।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে সূরিটোলার ওই বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’।
এমই





