নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ‘আমার দেয়া তথ্যই হুবহু প্রমাণিত’ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার সচিবালয়ে প্রশাসনিক তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

এসময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ অন্যান্য এলাকার চেয়ে নিরাপদ। নারায়ণগঞ্জের মানুষ শান্তি প্রিয়।
শামীম ওসমান এক প্রশ্নের উত্তরে বলেন, আমার হাতে ক্ষমতা থাকলে কালই নূর হোসেনকে ফিরিয়ে আনতাম।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর