কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারগামী শাহ আমিন (চট্ট মেট্রো-ব-১১-৭৩৩) কোচের সঙ্গে চকরিয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে আরও একজন মারা যান বলে জানান চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি নিজাম উদ্দিন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর