গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রামে গ্রেপ্তার তিন জেএমবি সদস্যকে দুদিনের রিমান্ডে নিয়েছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

সন্ত্রাস দমন আইনের একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন রেজা তিন জেএমবি সদস্যের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

জেএমবি সদস্যরা হলো- ফয়সাল মাহমুদ, শওকত রাসেল এবং নাঈমুর রহমান।

 চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট ইন্সপেক্টর মশিউর রহমান জানান, গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী থানার আমানবাজার এলাকায় জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় হাটহাজারী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা তিন জেএমবি সদস্যের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমআর