বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ডের বাসা থেকে গুরুত্ব নথি চুরি হয়েছে।
গতকাল রাতে বৃহস্পতিবার রাতে বরগুনা সরকারি কলেজঘেঁষা নয়ন বন্ডের বাড়িতে চুরি হয়। এ ঘটনায় সাহিদা বেগম বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাসার তালা ভেঙে কে বা কারা ঘরে ঢুকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, অর্ধলক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে দাবি করেছেন নয়ন বন্ডের মা সাহিদা বেগম।
সাহিদা বেগম জানান, গতকাল তিনি তাঁর এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ শুক্রবার সকালে প্রতিবেশীরা তাঁদের বাসার তালা ভাঙা দেখতে পেয়ে সাহিদা বেগমকে খবর দেন। খবর পেয়ে সাহিদা বেগম বাসায় ফিরে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে আসবাবপত্র এলোমেলো দেখে বাসায় থাকা টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন।
নয়ন বন্ডের মা সাহিদা বেগম আরো জানান, নয়নের কুলখানির জন্য বাসায় তিনি ৪১ হাজার টাকা রেখেছিলেন আলমিরায়। ঘরে প্রায় দশ ভরি স্বর্ণালংকার ছিল। তার বড় ছেলে মিরাজের স্ত্রীর কক্ষেও ১২ হাজার টাকা এবং পূত্রবধূ ও নাতনির স্বর্ণালঙ্কার খুঁজে পাওয়া যাচ্ছে না। নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
এ ছাড়া তাঁর বড় ছেলের স্ত্রীর কক্ষে ১৪ হাজার টাকা, নাতনির গলার আট আনা ওজনের সোনার চেইন এবং ছেলের স্ত্রী ও নাতনির হাতের দেড় ভরি ওজনের তিনটি আংটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবকিছুই রাতের আঁধারে চুরি করা হয়েছে বলে দাবি করেন সাহিদা বেগম। নিহত নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নয়ন বন্ডের বাসার পাশে অন্য একটি বাসার ভাড়াটিয়া আনোয়ার হোসেন জানান, সকালে তিনি বাসা থেকে বের হয়ে নয়নদের বাসার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় নয়নের মাকে মুঠোফোনে বিষয়টি জানান তিনি। পরে নয়নের মা সাহিদা বেগম বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার খুঁজে পাননি।
সরেজমিনের নয়নের বাসায় গিয়ে দেখা গেছে, বাড়ির আসবাব এলোমেলো। ঘরের তালা ভাঙা। পুলিশ তদন্ত করছে।এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নয়নের মা চুরির অভিযোগ করেছেন। তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের পর আমরা অভিযোগ গ্রহণে ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবির হোসেন মাহমুদ বলেন, ‘নয়নের মা চুরির খবরটি জানিয়েছেন। তাঁর বাসায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের পর আমরা অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেব।’
এএস





