রাজধানীর সবুজবাগের মধ্য বাসাবোর ১৬৯ নম্বর বাড়ি থেকে নাজমুল রাজিব (৩০) নামে এক গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত নাজমুলের বড় ভাই নাইম আহমেদ বলেন, শনিবার রাত ১টার দিকে নাজমুল গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বিষয়টা বুঝতে পেরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমসিএইচ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।

নাজমুল রাজিব এসএ টিভির ‘খোঁজ’ নামে একটি প্রোগ্রামের প্রডিউসার ছিলেন।

এআর