নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারে ট্রাকচাপায় গীতা চৌহান (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি চল্লিশা বাজারে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে নেত্রকোনাগামী মদিনা সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চল্লিশা বাজারে দোকানে ওঠিয়ে দেয়। এ সময় গীতা চৌহান ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবীর জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ট্রাকটি থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআর