রাজধানীর পল্লবী থানায় রিমান্ডে থাকা এক আসামি পালিয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম আতিকুর রহমান। তিনি দেহব্যবসা ও মানবপাচারের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি ছিলেন।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমানের হেফাজতে ছিলেন আসামি আতিকুর রহমান।

পল্লবী থানার ওসি দাদন ফকির এ তথ্য জানিয়েছেন।  

এসএইচ