রাজধানীর বাড্ডায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা-মা।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তার বাবা-মা দিনমজুরের কাজ করেন।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা-মা অভিযোগ করেন, আজ (রোববার) সকালে তারা মেয়েকে বাসায় একা রেখে কাজে যান। এ সময় পাশের জাকির হোসেন (৪০) নামের এক ব্যাক্তি তাদের ঘরে ঢুকে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে আটক করে তার বাবা-মাকে খবর দেয়। ঘটনার পর মেয়েটির মেডিক্যাল পরীক্ষার জন্য বিকালে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

বাড্ডা থানায় যোগাযোগ করে জানা গেছে, এখানো এ ধরনের অভিযোগ নিয়ে কেউ থানায় যাননি। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তারা।

কেএইচ