দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেল মা-মেয়ে। নরসিংদীর মনহরদির চর মান্ডারিয়া এলাকায় শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মা রোকেয়া বেগম (৪২) ও মেয়ে ছাবিকুন নাহার (২২)। রোকেয়ার স্বামীর নাম আবদুল মান্নান।

মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলেন,ভোরে ভিকটিমরা (আক্রান্ত ব্যক্তিরা) থানায় এসেছিলেন। তারা কাউকে সন্দেহ করতে পারছেন না।

এরপর চিকিৎসা নিতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ গেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এআর