পাবনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের মারপিটে বড় ভাই নবাব আলী (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সদরের ভাঁজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবাব একই গ্রামের সোলেমান ওরফে ছনে প্রামাণিকের ছেলে।

নিহতের ছেলে আতিয়ার হোসেন বলেন, জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ক্ষুব্ধ হয়ে চাচা আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে আমার বাবাকে মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় আমার আব্বাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

সদর থানার ওসি আহসানুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এএইচ