ঢাকার রাজপথে এখন থেকে খুদে অথচ অত্যাধুনিক ক্যামেরা শরীরে বেঁধে নামছেন পুলিশের সদস্যরা। সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে এ ব্যবস্থা নিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে এই ‘বডি ওর্ন ক্যামেরা’র কার্যক্রমের উদ্বোধনের সময় এ কথা জানান মহানগর (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

ডিএমপি কমিশনার জানান, এই ক্যামেরা ব্যবহারের ফলে পথচারীর রাস্তা পারাপার, গাড়ির মালিকের সঙ্গে ট্রাফিকের সমন্বয় আরও বাড়বে। এ ছাড়া পুলিশের কর্মকাণ্ডের নানা বিষয় ভিডিও-অডিও রেকর্ড থাকবে।
জেআই