ময়মনসিংহ সদর উপজেলায় সানজিলা (২২) নামে এক গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (০৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মণ্ডল জানান, সদর উপজেলার কিসমত এলাকায় দাম্পত্য কলহের জের ধরে শুক্রবার (০৮ এপ্রিল) রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ।

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে, জানান সাইফুল।

ওএফ