জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মুসলিম সাংবাদিকতার পথিকৃত অধুনা বিলুপ্ত দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মওলানা আকরম খাঁ’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ আগস্ট বিকালে আলোচনা ও দোয়া মাহফিল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল, সংগঠনের সহ সভাপতি শাজাহান মোল্লা, আলমগীর গনি ও রতন রায়, মহাসচিব সাজ্জাদুল কবির, যুগ্ম মহাসচিব কাজী সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ আবু হানিফ প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, মওলানা আকরম খাঁ ছিলেন একজন সৎ, সাহসী ও নিবেদিত প্রাণ সাংবাদিক। তিনি আজীবন জাতি ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতায় তিনি ছিলেন সর্বদা সচেষ্ট। আলোচনা শেষে কয়েকজনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মওলানা আকরম খাঁ পদকে ভূষিত করা হয়।

এসএ