ঈশ্বরদীর পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল সরকার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।
শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন,নর্থ বেঙ্গল পেপার মিল থেকে স্বল্পমূল্যের দেশীয় কাঁচামাল দিয়ে উন্নত মানের কাগজ উৎপাদন কর হতো। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন শিল্পমন্ত্রী নিজামী এ মিলটিকে বন্ধ করে দিয়েছিল।
মন্ত্রী বলেন,তাদের উদ্দেশ্য ছিল বেআইনীভাবে মিলটি বিক্রি করে দেয়া। সেই সময় আমি শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থাকায় আমার তীব্র প্রতিবাদ এবং জনরোষের প্রচণ্ড চাপের মুখে বিএনপি-জামায়াত সরকার সেটা বন্ধ করতে পারেনি।
ভূমি মন্ত্রী বলেন,এ মিলের কাঁচামাল আমদানী করতে হয় না। আখের ছোবা-বাঁশ ও দেশীয় সহজলভ্য কাঁচামাল থেকে উন্নতমানের কাগজ তৈরি হতো এই মিলে।
ঢাকা, এমআর, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





