মানবতা যখন নিঃস্ব পৃথিবী তখন ঘোর আধারে! জমি নিয়ে বিরোধের জেরে ওয়াসিম নামে দুই বছরের শিশুকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নৃশংস এ হত্যাকাণ্ডে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের ঢালারকান্দি গ্রামে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক যুগান্তরকে জানান, বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আব্দুর রাজ্জাকসহ তার ছেলেরা ঘরে একা পেয়ে দুই বছরের শিশু ওয়াসিমকে জবাই করে হত্যা করেন।

এ ঘটনায় পুলিশ আব্দুর রাজ্জাক, আলকাছ মিয়া, সাইফুল, সুজন ও কাউস নামে পাঁচজনকে আটক করেছে।

নিহত শিশু ওয়াসিমের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এএস