২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিনে যাত্রাবাড়ীর রায়েরবাগে বন্ধন পরিবহনে আগুন দেয় দুবৃত্তরা।
আজ রবিবার সন্ধ্যা ৭ টায় আগুন দেয় বলে জানা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ কিছু হরতাল সমর্থকরা শ্লোগান দিয়ে এসে সামনে থেকে গাড়িটি থামিয়ে পেট্রোল ডেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
জানা যায় গাড়িটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএইচ





