হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকালে র‌্যাব-৯- শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াড্রন লিডার এ এন এ মুসাব্বীর, এএসপি মো. হায়াতুন-নবীসহ র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এ সময় জেলার নবীগঞ্জ উপজেলার বরাকনগর গ্রামের আবদুল জব্বারের বাড়ির সামন থেকে ৩৩৬ পিস ইয়াবাসহ একই গ্রামের আবদুল জব্বারের ছেলে আবদুল হাইকে (৩৮) গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানায় র‌্যাব। মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমকে