পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মদীনায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময় রোববার (৬ সেপ্টেম্বর) রাতে হঠাৎ বুকে ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব ওসমান গণি জানান, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তিনি ভালো আছেন। চিকি‍ৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

গত ৩১ আগস্ট পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

এমকে