অবৈধভাবে জিএম কাদেরের নাম বাদ দিয়ে রওশন এরশাদের নাম জাতীয় পার্টির চেয়ার‌্ম্যান হিসেবে ঘোষণা করায় লালমনিরহাট শহরে বিক্ষোভ ও রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জেলা জাপা কার্যালয়ের সামনে জিএম কাদের গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কুশপুত্তলিকা দাহ করে।

নেতাকর্মীরা জানান, জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এবং তিনিই এ পদে বহাল থাকবেন। মরহুম এইচএম এরশাদের মৃত্যুর আগে লালমনিরহাটে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে ঘোষণা দিয়ে বলেছিলেন তার মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হবে তার ছোট ভাই জিএম কাদের।

এসময় দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সেকেন্দার আলীসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী বক্তব্যে রওশন এরশাদকে জাতীয় পার্টি থেকে অবাঞ্চিত ঘোষনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌর জাপা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সম্পাদক জাহিদ হাসান ডাব্লু, সদস্য নুরুল আমিন দুদু, নজরুল ইসলাম বাদশা ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ।

নবি/এএস