খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ২৫ এপ্রিল ( বৃহস্পতিবার) রাতে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অগ্রভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার পশ্চিম হরিশচন্দ্রপুর পাকা রাস্তার উপর থেকে অগ্রভূলাট বিওপি’র একটি টহলদল ০৫ পিস ইয়াবাসহ আশিক মিয়া(১৯) নামে মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক আশিক মিয়া শার্শা থানার গোগা গ্রামের শাহ-আলমের ছেলে।
এছাড়া পুটখালী বিওপির টহল দল ইছামতী নদীর পাড় থেকে রাত ৮ টার সময় মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে এবং অন্য একটি টহল দল শুক্রবার শিকড়ী চাড়া বটতলা থেকে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে।
অপরদিকে দৌলতপুর বিওপি’র একটি টহল দল গাতীপাড়া মাঠের মধ্য থেকে ৮১,৭৫০/- টাকা মূল্য মানের বিভিন্ন ভারতীয় পণ্য সামগ্রী আটক করেছে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, অগ্রভূলাট বিওপি’র একটি টহল দল ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে। আটকৃতকে মাদকসহ শার্শা থানায় সোর্পদ করা হবে। এছাড়া পুটখালী সীমান্ত থেকে জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।
নাসির/জেড





