চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ক্রীড়াবিদ মুহাম্মদ ইকবাল শরীফ তার নির্বাচনী গণসংযোগ করেন।
ওই গণসংযোগে নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম মহানগর ২০ দলীয় জোট নেতা ও নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ্। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম লুৎফুর রহমান সহ ২০দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
৩৬ নং ওয়ার্ডের উপ নির্বাচনী গণসংযোগ ও প্রচরণা আজ রোজ বুধবার বাদে মাগরিব বন্দর থানাস্থ জামে মসজিদ থেকে শুরু হয়।
ইকবাল শরীফ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আল্লাহর রহমতে শত বাধা সত্ত্বেও আমি এলাকাবাসীর পাশে ছিলাম, গোসাইলডাঙ্গা ওয়ার্ডের উন্নয়নের সবসময় সহযোগিতা করেছি। আগামীতেও আপনাদের দোয়ায় নির্বাচিত হলে এলাকার শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সেবার মান বাড়াতে অবদান রাখব ইনশা আল্লাহ।
তিনি ৩নং ফকিরহাট এলাকায় ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীদের মাঝে গণসংযোগ করেন।
উল্লেখ্য ২০১৭ সালের ১৮ ডিসেম্বর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, চসিকের গৃহকর আপিল রিভিউ বোর্ডের সদস্য মোহাম্মদ হাবিবুল হকের মৃত্যুর পর স্থানীয় সরকার বিভাগ চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে চিঠি দেয়।
ওই দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় ২৯ মার্চ নির্বাচনের দিন ধার্য করা হয়।
মাসুম/এমআর





