গাইবান্ধার পলাশবাড়ীতে বন্যায় গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে এনজিওগুলোর ঋণের কিস্তি উত্তোলন। উপজেলায় কর্মরত এনজিওগুলো বন্যা দুর্গত অসহায় মানুষের কাছ থেকেও উত্তোলন করছে ঋণের কিস্তি।
সদর ইউনিয়নের নুরপুর গ্রামের আব্দুর রহমান অভিযোগ করে বলেন, বন্যায় যেখানে নিজের খাবার জোগাড় করা কঠিন। সেই জায়গায় আবার এনজিওগুলো কিস্তি আদায় করছে। একই রকম অভিযোগ করেছেন কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের সাইদুর ইসলাম। এছাড়াও একই গ্রামের রেজাউল হক সহ উপজেলার অসংখ্য ভুক্তভোগী এনজিওর এই অমানবিকতার বিষয়টি জানিয়েছেন।
এলাকাবাসী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বন্যা কবলিত পলাশবাড়ী জন্য কমপক্ষে ছয় মাস ঋণ আদায় বন্ধ করা হোক। এভাবে এনজিওগুলো কিস্তি আদায় করলে উপজেলায় মানবিক বিপর্যয়ের আশংকা করছে।
আর স্বাভাবিক ভাবেই বলা যায়, কতটা হৃদয়হীন হলে বন্যার মধ্যেও দরিদ্র মানুষের কাছ থেকে এভাবে টাকা আদায় করা যায়! এর জন্য জনপ্রতিনিধিদের ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
রুবেল/এএইচ





