রাজধানীর উত্তরখানে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত ভাইয়ের নাম আব্দুল কাদের (২৮) বলে জানা যায়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।

উত্তরখান থানার এসআই আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খাবার খাওয়ার সময় ছোট ভাই নাজিরের সঙ্গে বড় ভাই আব্দুল কাদেরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজির ক্ষিপ্ত হয়ে তার বড় ভাইকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে গুরুতর আহতাবস্থায় আবদুল কাদেরকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে আব্দুল কাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় নাজিরকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ